ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কালুরঘাটে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় বন্ধু ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (২০) নামে এক যুবক খুন হয়েছে। নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেল ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বন্ধু মিলাদ (২২)কে আটক করেছে।

নিহত মোহাম্মদ হাসান একই এলাকার কাজীরপাড়ার মৃত হানিফের ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি। অন্যদিকে খুনি মিলাদ হাতিয়ার বাসিন্দা হলেও একই বাড়িওয়ালার ভাড়া ঘরে থাকে। দুজনই পুরাতন কালুরঘাট এলাকায় ডক ইয়ার্ডে রংয়ের কাজ করে।

নিহতের ভাই মো. বাদশা বলেন, আমার ভাইয়ের সঙ্গে তাঁর বন্ধু মিরাজের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ তাকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, ‘দুজনই একসাথে রংয়ের কাজ করে। একই জমিদারের ভাড়া বাসায় থাকে। তারা দুজনই বন্ধু। তবে তাদের মধ্যে সম্প্রতি নারী ঘটিত একটি বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। সেটি নিয়ে নিহত হাসান সব সময় খুনি মিলাদকে উত্যক্ত করতো। সেটা নিয়ে বিরক্ত ছিল মিলাদ। সেকারণে আজ বিকেলে পুরাতন কালুরঘাট এলাকায় হাসানকে ছুরিকাঘাত করে হত্যা করে।’ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় খুনি মিলাদকে আটকের পাশাপাশি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে ব

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print