ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেসবুকে প্রেম, বাংলাদেশে এসে আটক ভারতীয় তরুণী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভারতীয় তরুণী নাইকো দাস।

প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটক নাইকো দাস ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে।

নাইকো জানান, ফেসবুকে বাংলাদেশের সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলে আলমাস উদ্দীনের (২৫) সঙ্গে পরিচয় হয় তার। এ পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাংলাদেশি ওই যুবকের পরামর্শে তিনি বাংলাদেশে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইকো দাস নামে ভারতীয় এক তরুণীকে আটক করা হয়েছে।

ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print