ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৫০০ টাকার বাজিতে নদে ঝাঁপ দিয়ে পাঁচ দিন পর লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিয়ে শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে বাজি ধরে দুধকুমার নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক বাবুল মিয়ার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বাবুল মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান সাদ্দাম বলেন, ‘সকালে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।’

এর আগে, গত রোববার (৫ ফেব্রুয়ারি) ফুফাতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যান বাবুল। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে দুধকুমার নদ সাঁতরে ওপারে যাওয়ার বাজি ধরেন বাবুল।

পরে ৫০০ টাকার বাজিতে নদে ঝাপ দেন তিনি। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে পানিতে তলিয়ে যান বাবুল। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নদের বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনও সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print