ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন- মো. ইয়াসিন (২৭) ও মো. বাদশাহ (২৬)।

হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,বিকালে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছি। স্থানীয়রা জানিয়েছে, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করছিল। প্রথমে একজন নামে সে উঠে না আসায় অন্যজন নামে।  দীর্ঘক্ষণ অপেক্ষা করে সেও উঠে না আসার পর তারা ৯৯৯ এ ফোন করে।  সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে আক্রান্ত হয়ে দুইজন অসুস্থ হয়ে মারা যান।

হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির সাব ইন্সপেক্টর মো. আলমগীর জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করতে নামলে দুইজন অসুস্থ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print