ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে পিকআপ চাপায় দিনমজুরের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাইয় উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মোশারফ হোসেন (৩৭) নামে ব্যাক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় দ্রুতগামী পিকআপ চাপায় তিনি মারা যান।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুর্ঘটনার ফলে মোশারফের শরীর ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহত মোশারফ ধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর গ্রামের আবদুল মুনাফের ছেলে।

এই ঘটনায় পিকআপসহ চালক মোঃ কাউছারকে (৩০) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তিনি মিরসরাই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের রবিউল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে জঙ্গল পরিস্কার করছিলেন দিনমজুর মোশারফ। এসময় ইটবোঝাই একটি পিকআপ তাকে চাপা দিলে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত একজনের থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ চালক কাউছারকে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print