ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দিনাজপুরের ভারতীয় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীমান্তে বিএসএফ।

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশি স্থানীয়রা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৮৫ এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুল হোসেন বাবু (২৪) হাকিমপুরের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। ঘটনাটি আমাকে জানালে আমি ভারতে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছে। সে বাংলাদেশের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে শাহাবুল।

২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের পক্ষ থেকে এখনও লাশ হস্তান্তর করা হয়নি।

শিগগিরই এ বিষয়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print