ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাহাড়তলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আব্দুল আলীর হাট (নেছারিয়া মাদ্রাসা রোড়) জোলার পাড়া এলাকায় ভয়াবহ আগুন লেগেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সুত্রপাত হয়েছে।

খবর পেয়ে নগরীর আগ্রাবাদ, ইপিজেডসহ বিভিন্ন স্টেশন থেকে অন্তত ১০ গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা মো. দিদার জানান, রাত সাড়ে ৩টার দিকে পাহাড়তলী নেছারিয়া মাদ্রাসা রোড়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছারে বাড়ির পার্শ্বে আগুন লেগেছে। আমাদের বিভিন্ন ইউনিট থেকে ১০টি গাড়ি আগুন নেভাচ্ছে। এখনো আগুন জ্বলছে।

.

তিনি জানান, প্রাথমিকভাবে একটি ঝুটের গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে শুনেছি। আগুনে বেশ কিছু ভাড়াঘর দোকানপাট, ঝুটের গুদাম পুড়ে গেছে।

আমেরিকা প্রবাসী সাবেক ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছারের ছেলে সাজ্জাদ হোসেন পাঠক ডট নিউজকে বলেন, আমাদের বাড়ির সামনে আমার এবং আমার চাচাদের ভাড়াঘর ও দোকানে আগুন লেগেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২০ থেকে ৩০টি ব্যাচলর এবং ফ্যামলী ঘর পুড়ে গেছে। ভোর সাড়ে ৪টাও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print