ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আন্দরকিল্লায় ভয়াবহ আগুন, নিহত ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আন্দরিকল্লায় (সিরাজদৌলা সড়ক) আগুন লেগে একজন নিহত হয়েছেন। আগুনে বিভিন্ন রাসায়নিক দ্রব্য বিক্রির একটি সাইন্টিফিক দোকান, প্রিটিং প্রেস ও লেদ মেশিনের দোকানের দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাৎক্ষনিক নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিস এর ৫টি ইউনিট গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে।

নগরীর নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।

.

প্রত্যক্ষদশীরা জানায়, সমবায় অফিসের সামনে লেদ মেশিনের দোকানে আগুন লাগে। পরবর্তীতে পাশে টা প্রিন্টিং প্রেস ও তাজ সাইন্টিফিক দোকান সহ কয়েকটি দোকান পুড়ে যায়। আগুন পাশের ৩ তলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল দোকানে কেমিক্যাল মজুদ থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ে।
রাত ১টার দিকে আলম ইঞ্জিনিয়ারিং নামে লেদ মেশিনের দোকান থেকে ফায়ার সার্ভিস কমীরা একজনে মৃত দেহ ও একজনকে জীবিত (অগ্নিদগ্ধ) উদ্ধার করে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লাহ ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী বলেন, সমবায় অফিস ও মেটারনিটি হাসপাতালের সামনে ৪ তলা মার্কেটের লাগোয়া টিনসেট দোকানে আগুন লাগে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন আহত হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হল তা জানা যায়নি।

এদিকে একই সময়ে নগরীর চাঁদগাও থানাধীন পুরাতন থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্প এলাকায় অপর এক অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। মোহরা ও কালুরঘাট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print