ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিলেট বিএনপির নতুন কমিটিতে নিখোঁজ ইলিয়াস আলী ১ নম্বর সদস্য

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রায় ১১ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সিলেট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে। কমিটিতে সহসভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক পাঁচ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন। কমিটিতে ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াস একাদশ সদস্য হয়েছেন।

২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির তত্কালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সাবেক ছাত্রদল নেতা এম ইলিয়াস আলী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য।

ইলিয়াস আলীকে কমিটিতে রাখা প্রসঙ্গে বিএনপির জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে। এ বাস্তবতা বিবেচনা করে আমরা তাকে কমিটিতে সম্মানীত পদে রেখেছি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print