ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন-এর আদালত।

বরিশাল জেলা পুলিশের হিজলা থানায় কর্মরত এনায়েত হোসেন (৪২) নামের এই কনস্টেবলকে মামলার পর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এনায়েত হোসেন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ জুন এক কিশোরী বাদী হয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে ঐ আদালতে মামলা করলে অভিযুক্ত কনস্টেবল উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবতিকালীন জামীনে ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে অঅদালত তা নাকচ করে তাকে জেল হাজতে প্রেরনের নির্শ দেন।

মামলার বাদী কিশোরী সাংবাদিকদের জানান, পাশাপাশি উপজেলার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয়। বিয়ের প্রলোভন দিয়ে ২০২০ সালে ১ নভেম্বর তাকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় নেন এই কনস্টেবল। সেখানে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করেন। কিন্তু বিয়ের জন্য চাপ দিলে ঐ কনেষ্টবল কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পরে আবার বিয়ে করবে জানিয়ে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন।”

এ ঘটনায় ঐ কিশোরী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে পুরিশ সুপার তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print