ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোংরা পরিবেশে তৈরী হচ্ছে সেমাই, ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর চাক্তাইয়ের নয়া মসজিদ এলাকার ডায়মন্ড সেমাই ফ্যাক্টরি নামে একটি সেমাই তৈরীর কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় এই জরিমানা গুণতে হয় প্রতিষ্ঠানটিকে। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুই গরুর মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (৫ এপ্রিল) এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

তিনি সাংবাদিকদের জানান, ঈদ সামনে রেখে সেমাই তৈরি হচ্ছিল বিভিন্ন কারখানায়। আজ অভিযানে এসে ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিতে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এছাড়া এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত কেমিক্যাল। আবার প্যাকেটের গায়েও ছিল না মূল্য। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

এদিকে বাকলিয়ার তুলাতলি জামাই বাজারে দুটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানে সহযোগীতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print