ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় ৪ পুলিশ নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কোয়েটা (পাকিস্তান), ১১ এপ্রিল : পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার জঙ্গিদের সাথে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হয়েছে।
এর কয়েক ঘন্টা আগে এ প্রদেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রে বলা হয়েছে, কুচলাকে পাকিস্তান তালেবান জঙ্গিরা ভোরে টহলরত পুলিশদের লক্ষ্য করে হামলা চালায়।
স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুহাইব বলেছেন, পুলিশ দল লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। এতে চার পুলিশ নিহত হয়। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গিও প্রাণ হারায়।
সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তা আইজাজ গোরাইয়া বলেছেন, এসব জঙ্গি তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য। এরা আফগান তালেবান থেকে পৃথক। কিন্তু উভয়গ্রুপ আদর্শগতভাবে এক।
এদিকে সোমবার কোয়েটায় মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুই পুলিশ ও দুই বেসামরিক লোক নিহত হয়েছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print