ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়োজিদে রিকশার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে চালক দগ্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নগরীর বায়েজিদ বোস্তামী থানা অক্সিজেন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. জাহেদ (৩৮) নামে একজন রিকশাচালক দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

আজ রবিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে থানার অক্সিজেন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ জাহেদের বাড়ি লালমনিরহাটে। তিনি চট্টগ্রাম নগরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী থানার সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে জেনেছি তিনি মোড়ে রিকশার ওপর বসা ছিলেন। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, অক্সিজেন এলাকায় সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print