ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ দুইজন নিহত

.
.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ও রাতে উপজেলার বার আউলিয়াস্থ ফুলতলা এবং ফৌজদার হাট এলাকায় এঘটনা ঘটে। পুলিশ দুইটি লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় হুমায়ুন আহম্মেদ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহতের চাচা জিনারুল ইসলাম জানান, হুমায়ুন বার আউলিয়া থেকে সাইকেল চালিয়ে কর্মস্থল শীতলপুর আবুল খায়ের স্টিলে যাওয়ার সময় প্রাইভেট কার থাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হুমায়ুন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের শফিক আহম্মেদের পুত্র। নিহত হুমায়ুন আবুল খায়ের রোলিং মিলে মেকানিকেল ফিটার হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে একইদিন রাত পৌনে ৮টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় মোঃ নুরুল ইসলাম (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি রাউজানের হলদিয়া উত্তর সর্তা গ্রামের তোতা গাজীর বাড়ির মো; ইদ্রিস এর পুত্র। শিক্ষক নুরুল ইসলাম স্কুলের পরিক্ষার খাতা কলেজিয়েট স্কুলে জমা দিয়ে ফেরার সময় দূর্ঘটনায় আহত হলে চমেক হাসপাতালে মারা যান।

দুইটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তি নিহতের ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print