ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইন্সুরেন্স কর্মকর্তা নিহত

নিহত ইন্সুরেন্স কর্মকর্তা মাওলানা হুসাইন মোহাম্মদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত ইন্সুরেন্স কর্মকর্তা মাওলানা হুোসেন মোহাম্মদ ইসকান্দার।

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম  মাওলানা হোসেন মোহাম্মাদ ইসকান্দার জামি (৫৫)।

আজ মঙ্গলবার বিকেলের দিকে পটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা ইসকান্দর জামি পটিয়ার একটি মসজিদের পেশ ইমাম এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পটিয়া শাখার ইনচার্জ ছিলেন।

তিনি উপজেলার বরলিয়া ইউনিয়নের পেরোলা গ্রামের একরাম চৌধুরীর ছেলে তার স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে বলে জানিয়েছেন বড়লিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু।

স্থানীয়রা জানায়, দুপুরে মাওলানা সাহেব মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কক্সবাজারগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print