ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কেরানীহাটে দায়িত্বরত অবস্থায় পুলিশ কনষ্টেবলের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সাতকানিয়ার কেরানীহাটে দায়িত্বরত অবস্থায় মো.বোরহান উদ্দীন (৫৫) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট বাজার কেরানিহাট পুলিশ বক্সের আওতায় দায়িত্ব পালনকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

কনস্টেবল মো. বোরহান উদ্দীনের বাড়ি ফেনী জেলায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মো.বোরহান উদ্দীন প্রতিদিনের মত আজ সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ওয়াসিম ফিরোজ বলেন, বোরহান উদ্দীনের মরদেহের সঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও পুলিশের কর্মকর্তারা আছেন। মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে আনা হবে, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ী নিয়ে যাওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print