ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফৌজদারহাটে পুলিশ বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে তিন পুলিশ আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ডের ফৌজদারহাটে আসামীবাহী পুলিশের বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

আজ সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ফৌজদারহাটস্থ পুলিশ বক্সের কাছে মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত তিন পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।  তিনি জানান, চট্টগ্রাম কারাগার থেকে ২৩ জন আসামী নিয়ে পুলিশের একটি বাসে ১৫ পুলিশসহ ঢাকার গাজীপুর কারাগারে যাওয়ার পথে ফৌজদারহাটস্থ পুলিশ বক্সের কাছে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে তিনজন পুলিশ আহত হন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে থানার এসআই মোঃ আলমগীর বলেন, বায়েজিদ-ফৌজদারহাট রোড দিয়ে আসামীসহ বাসটি ফৌজদারহাট এলাকায় আসলে কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়ে উল্টে যায়। আহত তিন কনস্টেবলকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print