ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাঁচলাইশে ছুরিকাঘাতে নিহত কিশোরের মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পাঁচলাইশে ছুরিকাঘাতে আজ্ঞাত নামা এক কিশোর (১৪) খুন হয়েছে। দুর্বৃত্তরা কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার পর সড়কের পাশে ফেলে যায়।

আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর হিলভিউ আবাসিক এলাকার একটি বন্ধ গ্যারেজের সামনে থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সন্ধ্যা পর্যন্ত তার নাম পরিচয় জানাতে পারেনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, স্থানীয় লোকজনের কাছে তথ্য পেয়ে হিলভিউ সড়কের পাশে বন্ধ গ্যারেজের সামনে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print