ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেঘনায় যাত্রীবাহী বোট ডুবি: নিখোঁজ ১

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জন যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তি নাম মো.শাহজাহান (৪০)। তিনি উপজেলার মরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন জানান, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত বোট ছেড়ে যায়। মেঘনা নদীল মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত বোটটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। কিন্ত এ ঘটনায় এখনো একজন যাত্রী নিখোঁজ রয়েছেন।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার বলেন, আজকে নদী উত্তাল রয়েছে। তীব্র ঢেউয়ের মুখে পড়ে বোটটি ২৫জন শ্রমিক নিয়ে নদীতে ডুবে যায়। পরে ২৪জনকে উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print