ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীর পাঁচলাইশে পাহাড় ধ্বসে বাবা মেয়ের মৃত্যু, আহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাতভর ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানার ষোলশহর এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।  আহত হয়েছে আরও ২ জন।

আজ রবিবার (২৭ আগষ্ট) সকালে পাঁচলাইশ ষোলশহর রেল স্টেশনের পশ্চিমে পাহাড়ে অবস্থিত আইডব্লিউ কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন- কলোনীর বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশু কন্যা বিবি জান্নাত (৭ মাস)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলম আশিক জানান, সকাল ৭ টা ৩৫ মিনিটে পাহাড় ধসে আহত ২ জনকে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত্যূ ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা  জানান, আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে চারজন আটকা পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া বাড়ির ভেতর আটকে থাকা অবস্থায় চারজনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print