ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে গ্যাস বিস্ফোরণে স্বামী নিহত স্ত্রী দগ্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আবদুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানাধীন ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ধুপপুল দিদারের ভাড়াঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল নোমান বলেন, রাত দেড়টার দিকে বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন। এতে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

তিনি বলেন, মূলত বাসার রান্না ঘরে গ্যাস লিকেজ থেকে পুরো বাসা গ্যাস চেম্বারে পরিণত হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে রান্না ঘরের চুলাও উড়ে গেছে। বাসার একটি দেয়াল ধসে পড়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, রাত ২টা ২০ মিনিটে ধুপপুল এলাকা থেকে দুজনকে হাসপাতালে আনা হয়। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print