ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় আহত একজনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারে মাছের ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম ওসমান গণি (২০)।

গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, কক্সবাজারের ট্রলারে বিস্ফোরণের অগ্নিদগ্ধ ১০ জেলেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ দিনের মাথায় ওসমান গণি নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার ৬০ শতাংশ বার্ন ছিল। পাশাপাশি আগুনে তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও জানান, বাকি ৯ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে বাকিদের অবস্থাও তেমন ভালো না। সকলের ৬০-৯০ ভাগ বার্ন রয়েছে। পাশাপাশি সবারই শ্বাসনালী পুড়ে গেছে।

জানা গেছে, গত শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে। দগ্ধ হয় ১৮ জন জেলে ছিলেন। অগ্নিদগ্ধদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print