ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিমানবালাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, বাংলাদেশি গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ওমানের রাজধানী মাস্কট থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে বিমানবালার সঙ্গে অশালীন আচরণ ও তাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোরে মাস্কট থেকে ফ্লাইটটি মুম্বাইয়ে অবতরণের আধঘণ্টা আগে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম দুলাল (৩০)। তাকে মুম্বাইয়ের আন্ধেরি আদালতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

দুলালের বিরুদ্ধে অভিযোগ, ভিস্তারার ফ্লাইট ইউকে-২৩৪ ফ্লাইটে মাস্কট থেকে মুম্বাইগামী বিমানে এক বিমানবালাকে অশালীন ইঙ্গিত করেন এবং তাকে জোর করে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন।

এ অভিযোগে আন্ধেরি আদালত দুলালকে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। ইতিমধ্যে মুম্বাইতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গেও পুলিশ যোগাযোগ করেছে। তারা দুলালের জামিনের আবেদন ও আইনি সহায়তার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

তবে দুলালের আইনজীবীর দাবি, তার মানসিক সমস্যা রয়েছে। এছাড়া তিনি ইংরেজি বা হিন্দিও বুঝেন না। এ দুটো সমস্যার জন্য এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print