ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ যাত্রী আহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় সৌদিয়া পরিবহন ও পূরবী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস দুটি দোহাজারী হাইওয়ের থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডিউটিরত ডাক্তার মুহাম্মদ তৌফিক সেকান্দর জানান, বাস দুর্ঘটনায় আহত ১৫ জন নারী পুরুষকে এখানে আনা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print