ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাপ্তাই হ্রদে ডুবে প্রাণ গেল ২ যুবকের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে দীপু চাকমা (২২) ও শান্তি জীবন চাকমা (২০) নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) হ্রদের পৃথক এলাকায় মরদেহ দুটি পাওয়া যায়।

দীপু চাকমা নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি গ্রামের শান্তি লাল চাকমার ছেলে। আর শান্তি জীবন চাকমার বাড়ি জেলা সদরের জীবতলী ইউনিয়নের বাকছড়ি এলাকায়। তিনি হ্রদে রবি মোহন চাকমার নৌকার জেলে হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিনগত রাতে দীপু চাকমা নানিয়ারচর বাজার থেকে নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সারারাত বাড়িতে না পৌঁছালে পরিবারের লোকজন বুধবার সকাল থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল নদী থেকে দীপু চাকমার মরদেহ উদ্ধার করে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

অপরদিকে সকালে জেলা সদরের বালুখালী ইউনিয়নের আমতলী এলাকার কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে তলিয়ে যান শান্তি জীবন চাকমা। পরে অন্য জেলেদের সংবাদের ভিত্তিতে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে হ্রদের পানিতে খুঁজতে থাকে। বিকেলে তাকে হ্রদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print