ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারায় ৮৪ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম আনোয়ারা উপজেলা থেকে ৮৪ লাখ টাকা মূল্যের ২৮ হাজার পিস ইয়াবাসহ মো. মুজিবুর রহমান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

গ্রেফতার মুজিবুর রহমান আনোয়ারা থানাধীন মধ্যম গহিরা গ্রামের মৃত মনছুর আলমের ছেলে। মঙ্গলবার রাতে তাকে মধ্যম গহিরা মাঝির ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করে আসছিলেন মুজিবুর। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো বসতঘর থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print