ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলশী ঝাউতলায় শাসকদলের বিরোধে ছুরিকাঘাতে কিশোর খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত কিশোর সুজন।

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ঝাউতলা সেগুন বাগান এলাকায় দুই গ্রুপের মারামারির সময়  ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২০) নামে এক কিশোর নিহত ও অপর একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কিশোর সুজন নোয়াখালীর সেনবাগ থানার সেনবাগ রাস্তার মাথা এলাকার মোহাম্মদ রিপনের ছেলে।

খুলশী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রুবেল হাওলাদার জানান, একটি খুনের ঘটনা ঘটেছে।  এখনো বিস্তারিত পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত হচ্ছে।

নিহত কিশোর সুজন।

তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে- নিহত সুজন সরকার দলীয় রাজনীতির সাথে জড়িত ছিল।  স্থানীয় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিল ও নগর যুবলীগের সহ সভাপতি মো:ওয়াসিম উদ্দীন চৌধুরী সমর্থক ছিল।  পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলর ওয়াসিমের প্রতিপক্ষ রেল শ্রমিক লীগ নেতা কাদের প্রকাশ ড্রাইভার কাদের গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়।  গুরুত্বর আহত  সুজনসহ ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সুজনকে মৃত ঘোষণা করে বলে জানায় চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এএসআই নুরুল আলম আশেক।

এ ব্যাপারে জানতে চাইলে কাউন্সিল ও যুবলীগ নেতা মো:ওয়াসিম উদ্দীন চৌধুরী বলেন, একটা ছেলে খুন হয়েছে শুনেছি।  তবে রাজনৈতিক কারণে নয়, এলাকার বিরোধে সে খুন হয়েছে।  আমরা আরও খবর নিজে পরে বিস্তারিত জানাবো।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print