ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

একসাথে চার সন্তানের জন্ম দিলেন এক মা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

একসাথে যমজ চার সন্তানের জন্ম দিলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের গৃহবধূ মুক্তা আক্তার পুতুল (২৪)।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন মুক্তা।

পুতুল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহারাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী। চার সন্তানের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেছেন, এখনও কোন শিশু শঙ্কামুক্ত নয়। তবে শিশুদের শরীরের গঠন ও বাহ্যিক সবকিছু স্বাভাবিক রয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শহিন বলেন, চারটি শিশুরই ওজন কম। জন্মের সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যেই ওজন থাকার কথা তা তাদের নেই।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print