ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে পুকুরে পড়ে কন্যা শিশুর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার রাউজান উপজেলায় পুকুরে ডুবে ইতু বড়ুয়া নামে ৪ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম আধার মানিক গ্রামের সুরেশ সিং তালুকদারের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত ইতু বড়ুয়া একই এলাকার বিদ্যা সাগর বড়ুয়া লালুর মেয়ে।

ইতুর জেঠু উজ্জ্বল বড়ুয়া জুয়েল বলেন, আজ দুপুরে বাড়ির পশ্চিম পাশের পুকুরে হাত জাল দিয়ে মাছ ধরা শেষে জাল শুকাতে যাই। তখন ইতুর মা রান্নাঘরে ছিল। এই ফাঁকে ইতু পুকুরে পড়ে যায়। দুপুর ১টার দিকে চাচাতো ভাই সুবর্ণ বড়ুয়া পুকুরে ইতুর পা দেখতে পায়। তার চিৎকারে আমরা পুকুরে তল্লাশি শুরু করি। ১০মিনিট পর পুকুর থেকে দেহ উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়র হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের ১ ছেলে ও ১ মেয়ের মধ্যে ইতু ছিল ছোট।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print