ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে গাড়ি চাপায় অজ্ঞাত নারী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলায় গাড়ির চাপা পড়ে অজ্ঞাতনামা এক নারী (৪৮) নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার ধর্মপূর ইউনিয়নের পূর্ব শূল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই নারীকে বেশ কিছু দিন ধরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। দিনে-রাতে তিনি একাই চলাফেরা করতেন। ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে এলাকাবাসীর। আজ ভোর ৬টার দিকে দিকে ধর্মপূর ইউনিয়নের পূর্ব শূল্লাকিয়া এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ওই নারীর মরদেহ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, ভোররাতে কোনো দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানা বলেন, খবর পেয়ে সুধারাম থানার পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

লাশের দুই পা গাড়ির চাপায় পুরোপুর চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print