ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আসলাম চৌধুরীর মালিকানাধীন সিএনজি ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ জলিল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী লায়ন মোঃ আসলাম চৌধুরীর মালিকানাধীন সোনালী সিএনজি স্টেশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৬টার সময় এঘটনা ঘটে। হামলাকারীরা সিএনজি ফিলিং স্টেশনের অফিসে ভাঙচুর করে। অফিসের দরজা জানালার গ্লাসও ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি কটকেলও ছুঁড়ে মারে অফিসে।

বিষয়টা নিশ্চিত করে সোনালী সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা সার্ভিস ইঞ্জিনিয়ার আবদুর রহমান বলেন, সকাল পৌনে ছয়টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে ৭/৮ জনের মুখ বাঁধা লোক এসে ফিলিং স্টেশনে ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি কটকেল বিস্ফোরণ ঘটায়। তারা অফিসের সাইবোর্ড, অফিসের দরজা জানালার গ্লাস ভাংচুর করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম। সিএনজি ফিলিং স্টেশনে হামলার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print