ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় নিজ শরীরে দেয়া আগুনে মারা গেলেন সুপ্তা দাশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মারা গেলেন সুপ্তা দাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজের শরীরে দেয়া আগুনে মারা গেলেন সুপ্তা দাশ (১৬) নামে এক কিশোরী। গতকাল শুক্রবার গভীর রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ।

নিহত সুপ্তা রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড দাশপাড়া গ্রামের নলিনি দাশের মেয়ে।

পরিবার বলছে রান্নাঘরের চুলা থেকে ওড়নায় আগুন লেগে তার শরীর ঝলসে যায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে একই এলাকার এক তরুণের সাথে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেয়ায় সে নিজ শরীরে আগুন লাগিয়েছে।

স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ জানান, গত ২ নভেম্বর সকালে আগুনে ঝলসে যায় কিশোরী সুপ্তা। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে গত ৯ নভেম্বর ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। শনিবার (১১ নভেম্বর) লাশের ময়নাতদন্ত শেষে এদিন রাতে নিজ গ্রামে এনে দাহ করা হয়েছে।

তিনি বলেন, “পরিবার থেকে আমাকে বলেছে, রান্নাঘরে কাজ করতে গিয়ে চুলা থেকে ওড়নায় আগুন লেগে তা পুরো শরীরে ছড়িয়ে গিয়ে পুড়ে গেছে। তবে বিষয়টি এখনো অস্পষ্ট। শোকাহত পরিবারটির সাথে এই নিয়ে বেশিকিছু বলা সম্ভব হয়নি। নিহত সুপ্তা পরিবারে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ছোট সন্তান ছিলো।”

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার বলেন, “পরিবারের লোকজনদের সাথে আমরা কথা বলেছি। তারা চুলা থেকে আগুন লেগে পুড়ে গেছে বলে জানান। অন্যদিকে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় নিজের গায়ে আগুন দিয়ে মারা গেছে বলেও স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বলা যাবে।”

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print