ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে ও বিকালে উপজেলার বড়দারোগাহাট ও ছোট কমলদহ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী ইউসুফ (৪২) ও মোটরসাইকেল আরোহী বাসু দেব (৩৬)।

স্থানীয় সুত্রে জানা গেছে, মহাসড়কের মীরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেনে বিকাল ৪টায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাসু দেব পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার জোরারগঞ্জ খানাধীন দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীশ্বরাই গ্রামের বাবুল পালের পুত্র।

এর আগে সকালে বড় দারোগার হাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে চালকের সহকারী ইফসুফ (৪২) নিহত হয়েছেন। নিহতের মৃতদেহ গাড়িতে আটকে থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। আবার পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেনে বিকাল ৪টায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাসু দেব পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী মোঃ ইফসুফ নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এছাড়া অজ্ঞাত গাড়ী চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print