ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে নাদের খানের নার্সারিতে টিলা কাটায় লক্ষাধিক টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় আইনানুগ কোন অনুমতি না নিয়ে টিলা মাটির উপরি অংশ কাটার দায়ে নাদের খাঁনের মালিকানাধীন ডলু নার্সারিকে ১ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। এ কাজে সহায়তা করে ফটিকছড়ি থানা পুলিশ।

এ ব্যাপারে এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম বলেন- পুরো নার্সারি এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়। রাস্তার পাশের টিলার কিছু অংশ অননুমোদিত ড্রেসিংয়ের আলামত পাওয়া যায় এবং বিবাদী উক্ত অপরাধ স্বীকার করায় সার্বিক বিবেচনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উপজেলা প্রশাসন নার্সারির মালিক নাদের খানকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-“আমরা কোন পাহাড় বা টিলা কাটছিনা বরং প্রাকৃতিক পরিবেশকে অক্ষুন্ন রেখে আমরা পরিকল্পিত বনায়ন করছি যেখানে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত ট্যুরিজম পরিকল্পনার অংশ হিসেবে এ বাগানও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নার্সারির সর্বমোট ১৪.৯ একর জায়গার মধ্যে আমরা রাস্তার পাশের টিলার সামান্য ২০ শতকের মত অংশ এখানে ড্রেসিং করে মাটির উঁচু নিচু অংশ সমান করছি।”

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print