ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভাটিয়ারীতে ট্রাকে আগুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোবাকো গেট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।  আগুনে ট্রাকের সামনের অংশ জ্বলে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক জামাল উদ্দিনের মালিকানাধীন ট্রাকটি রাত ৯টার সময় টোবাকো গেট এলাকায় মহাসড়কের পাশে গ্যারেজের সামনে রাখা হয়। ভোরের দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন নাইটগার্ড রুবেল। তিনি বলেন, আমার ডিউটি ছিল গ্যারেজে, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ দেখি ট্রাকে আগুন জ্বলছে। তবে এসময় কাউকে দেখা যাযনি। আগুন কিভাবে লেগেছে বুঝতে পারিনি। তখন আমি কয়েকজনকে ডেকে নিয়ে আগুন নেভাতে এগিয়ে আসি।

গাড়ির মালিক জামাল সওদাগর বলেন, ভোর সাড়ে চারটার সময় আমাকে একজনে ফোনে জানান আগুন লাগার বিষয়টি। আমি এসে দেখি ট্রাকের সামনের অংশ একেবারে পুড়ে গেছে। তবে আগুন কিভাবে লেগেছে তা বুঝতে পারছিনা।

খবর সকালে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দাঁড়ানো একটি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। মালিকের পক্ষ থেকেও কোন অভিযোগ করেননি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print