ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“ইনফো বাংলা” পত্রিকার স্টিকারযুক্ত মাইক্রো থেকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকায় সংবাদপত্রের স্টিকার লাগানো একটি নোহা মাইক্রোবাস থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে এক কিলোমিটার যমুনা ক্লাবের সামনের রাস্তায় চান্দগাঁও থানা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইরফানুল হক (৩২) এবং শাহেদুল ইসলাম ওরফে শাহেদ (২৯)।

গাড়িতে ‘দৈনিক ইনফো বাংলা’ নামে একটি পত্রিকার স্টিকার লাগিয়ে তারা ইয়াবা পাচার করছিলেন বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির পাঠক নিউজ ডটকমকে জানান, গোপন খবরের ভিক্তিতে অভিযান চালিয়ে নোহা মাইক্রো থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, গাড়িটিতে ‘ইনফো বাংলা’ স্টিকার লাগানো ছিল। পুলিশ রাস্তায় গাড়িটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে পালানোর চেষ্টা করায় আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা দুই জনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ।জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির চোখ ফাঁকি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক পরিবহন কাজে ব্যবহৃত তাদের নোহা গাড়ীতে প্রেস স্টিকার ব্যবহার করে কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবার চালান পৌছে দিতো।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print