ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পুলিশভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জামালপুরে রেলক্রসিংয়ে উঠে আসা পুলিশভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফুল ইসলাম নামের অপর এক পুলিশ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল হক (৩২) জামালপুর সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে পুলিশভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ কনস্টেবল নিহত ও একজন আহত হন।

তিনি আরও বলেন, শেখেরভিটা রেলক্রসিংয়ে গেট ব্যারিয়ার নামানো না থাকায় এ দুর্ঘটনা হয়েছে। ওই গেটের দায়িত্বরত গেটম্যান আব্দুল হামিদ পলাতক রয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print