ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তুলাতলি সংলগ্ন মার্কেটে ভয়াবহ আগ্নিকান্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩ ইং) বিকেল সাড়ে ৪টার দিকে পদুয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে উক্ত আগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

এ সময় লোহাগাড়া ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এবং স্থানীয়দের দেড় ঘন্টার দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হল যথাক্রমে নুরুল আলমের দুটি মোটর পার্টস দোকান, রহমত উল্যাহ দুটি, একটি গ্যাসের,অন্যটি তেলের দোকান, আনোয়ার রাইচমিল, জহির উদ্দিনের মোটর সাইকেলের দোকান, তারেকের পার্টসের দোকান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটর সাইকেল ওয়ারলিং, অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়দের মতে মোটর সাইকেল ওয়ারলিং করার সময় অকটেনের মধ্যে ফুলকি পড়ে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলের অকটেনের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print