ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফের ৪ নেতা নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আধিপত্য বিস্তারের জেরে খাগড়াছড়ির পানছড়িতে গোলাগুলিতে প্রসীতপন্থী ইউপিডিএফের সংগঠক ও পিসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিপুল চাকমা, কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরাসহ ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ইউপিডিএফের দুই সদস্য এখনও নিখোঁজ।

সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলায় ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফের সাথে গোলাগুলিতে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।

এতে ঘটনাস্থলে ইউপিডিএফ নেতা বিপুল চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, কমান্ডার হরিকমল ও চীফ কালেক্টর নীতি দত্ত চাকমা, সংগঠনের সদস্য লিটনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইউপিডিএফ-এর সংগঠক অংগ্য মারমা।

গোলাগুলির ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হত্যার বিচার দাবি করেছে প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর পক্ষ থেকে দায় স্বীকার করেনি কেউ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print