ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সন্দ্বীপের মগধারা আ’লীগের সাধারণ সম্পাদক অস্ত্রসহ গ্রেপ্তার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশের ওপর হামলাকারী রবিউল আলম সমির (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

তিনি উপজেলার মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মগধারার নিজ বাড়ী থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রবিউল আলম সমির।

গতকাল রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রবিউল আলমকে আটক করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

জানা গেছে, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এ অভিযোগে নৌকা ও ঈগল প্রতীকের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print