ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুই তরুণের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান বলে জানা গেছে।

আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। দুজনের বাড়ি রুকানাই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ওপরে বসে দুই বন্ধু মিলে ফ্রি ফায়ার গেম খেলছিল। তাদের কানে হেডফোন ছিল। তারা ট্রেনের হুইসেলও শোনেনি। পরে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই শাকিল মিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মজিবরও প্রাণ হারান।

মেলান্দহ থানার উপপরিদর্শক এনামুল ইসলাম গণমাধ্যমকে জানান, রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। ধারণা করা হচ্ছে, হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print