ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রাকচাপায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

সোমবার (২২ জানুয়ারি) বেলা ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার ঘোষাইল গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল কান্তি দাস (৬২), গোলাইতাজপুর গ্রামের হাসিনা খাতুন (৩১) ও তার আড়াই বছর বয়সী মেয়ে আদিবা।

পুলিশ জানায়, ইজিবাইকটি মুক্তাগাছা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা মা-মেয়েসহ তিনজন যাত্রী মারা যান।

মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print