ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে ৪ শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

,

নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিলে চার শিশুকে বলৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (২৬) উপজেলার শংকরপুর গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে। তিনি চাটখিল পৌরসভার আল ফারুক একাডেমী মাদরাসার শিক্ষক।

খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছর। গত কয়েক মাস ধরে ভয় ভীতি দেখিয়ে চার শিক্ষার্থীসহ আরো কয়েকজন শিক্ষার্থীকে মাদরাসার ভিতরে বলাৎকার করে আসছিলেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানালে তাদের পরিবার শিশুদের সাথে নিয়ে চাটখিল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমদাদুল হক বলেন, এ ঘটনায় এক ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print