ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাউজানে পৃথক ভাবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাউজান উপজেলার বিনাজুরী ও চিকদাইর ইউনিয়নে এক ঘন্টার ব্যবধানে এই দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দেড় বছর বয়সী অনুস্কা দে এবং তিন বছর বয়সী তাহামনি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর লেলাংগারা গ্রামে পুকুরের পানিতে ডুবে অনুস্কা দে নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়।  সে ওই এলাকার ব্যবসায়ী সুমন দের মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, মা রান্নার কাজে ব্যস্ত ছিল, ঘরেই খেলছিল মিশু অনুস্কা। খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে চলে গেলে পুকুরের পানিতে ডুবেতার মৃত্যু হয়। পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের করম আলী হাজী বাড়িতে তাহামনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। তাহামনি চিকদাইর ইউনিয়নের মহিউদ্দিনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, খেলতে খেলতে শিশু তাহামনি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print