ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কাহালু উপজেলার দোগাছি ছয়ঘরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২) নুনু প্রামাণিকের ছেলে রাকিব প্রামাণিক (১৭) এবং একই গ্রামের মিজান (১৮)। নিহতরা সকলেই পেশায় কাঠমিস্ত্রি।

কাহালু থানার এসআই মাসুদ আলী জানান, ওই তিন যুবক মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কাহালু উপজেলার কাজীপাড়ায় গরুর নেহারি খেতে যাচ্ছিলেন। দরগাহাট পার হয়ে বগুড়া ভান্ডারের সামনে নওগাঁমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ৯টার দিকে তিনিও মারা যান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print