ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫/৬ জন।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মহাসড়কের হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, ভয়াবহ এই দুর্ঘটনায় উভয় গাড়ির চালক ও এক নারী যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরো কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (ইন্সপেক্টর) মাহবুবুল হক ভূইয়া জানান, আজ সকাল ১০টার দিকে মহাসড়কের উত্তর হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরো জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই চালক ও এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print