ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আহত ছাত্রলীগ নেতা তানরুল হক।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার রাত ১২টায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ আহত ছাত্রলীগ কর্মী তানজীরুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানায় দলীয় নেতা কর্মীরা। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী বলে জানাগেছে।

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা তানজীরুল হক। (গোল চিহ্ন)

আহত তানজীরুল হক বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রী কলেজের সাবেক ছাত্র ও চট্রগ্রাম মহানগর ছাত্রলীগ নির্বাহী কমিটির সদস্য।

রাতেই বাকলিয়া থানার ওসি হাসপাতালে এ ছাত্রলীগ নেতাকে দেখতে যান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুর পর্যন্ত এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান তিনি।

এদিকে নগর ছাত্রলীগের এক নেতা দাবী করেন, দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ নয়, দৃর্বৃত্তরা রাতের আধাঁরে অতর্কিত তানজীরুল হককে গুলি করে পালিয়ে গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print