ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় জমিতে কাজ করতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ কৃষকের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামে ক্ষেতে কাজ করার সময় ‘হিট স্ট্রোকে’ সামশুল আলম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় জেলার লোহাগাড়ার চুনতিতেইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকার ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কৃষক সামশুল আলম ওই এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে। তিনি ৮ সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দিন জানান, বিষয়টি শুনার পর ওসি স্যারকে জানিয়েছি।

নিহতের ছেলে জয়নাল সওদাগর জানান, প্রতিদিনের ন্যায় সকালে আমার বাবা কুলপাগলী এলাকায় মরিচ ক্ষেত দেখতে যান এবং ঘণ্টা-দুয়েকের কাজ করে বাড়িতে ফিরে আসেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় আমার মা ক্ষেতে খোঁজ-খবর নিতে গেলে দেখতে পান ক্ষেতে তার মরদেহ পড়ে আছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে- তীব্র গরমে ক্ষেতে কাজ করার সময় হিট স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print