ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পরিবহন ধর্মঘট: নগরী স্বাভাবিক, দুরপাল্লার বাস ট্রাকসহ ভারী যানবাহন বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহন মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বাসের ক্ষতিপূরণ এবং বাসে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারসহ ৪ দফা দাবিতে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ রবিবার (২৮ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট।

এদিকে সকালে রাস্তায় নেমে গাড়ী না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের। সড়কে হাতে গোনা কিছু যানবাহন চলছে। বন্ধ বেশিরভাগ গণপরিবহন।

চট্টগ্রাম নগরীতে বাস সহ ছোট বড় সব ধরণের যান চলাচল স্বাভাবিক চলছে  তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছেনা।

গত সোমবার কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের জেরে ভাংচুর, জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় এই ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনের কার্যালয়ে জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করে পরিবহন মালিক শ্রমিকরা।

.

বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুছা জানিয়েছেন, আজ ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটোটেম্পু চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস এসব জেলা ও মহানগর থেকে ছাড়বে না এবং ঢুকতেও পারবে না। মালিক-শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট সফল করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print