ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নাহিদা সোবহান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেলেন নাহিদা সোবহান। তিনি দেশটিতে বর্তমান হাইকমিশনার ড. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

নাহিদা সোবহান ১৯৯৫ সালে পররাষ্ট্র সেবায় যোগদান করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে তিনি জর্ডানের হাশেমাইট কিংডমে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ায়ও দায়িত্ব পালন করেছেন।

কূটনৈতিক জীবনে তিনি রোম, কলকাতা এবং জেনেভায় বিভিন্ন পদে বাংলাদেশের মিশনে কাজ করেছেন। তিনি জাতিসংঘ ও মানবাধিকার বিভাগ এবং বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক বিভাগে মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

নাহিদা সোবহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে মাস্টার অব আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন এবং বহু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের মা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print